শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশবাসীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

আখিরুজ্জামান সোহান: নববর্ষ ২০২১ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষ পঞ্জিকা বহাল বহুল ব্যবহৃত।

খ্রিষ্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও করোনা মহামারির ফলে এবার উৎসবের আমেজ অনেকটাই ম্লান। আমি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানাচ্ছি।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২১ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি যুগসন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল। এ যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের স্পন্দন সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাত হবে।

তিনি বলেন, নববর্ষ সবার মাঝে জাগাবে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। মহামারি ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। নববর্ষে এ প্রত্যাশা করি। খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়