শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদ্রাসার ১২ জন হাফেজ শিক্ষার্থীকে কোরআন শরীফ দিলেন সাংবাদিক ইউসুফ মিয়া

মো.ইউসুফ : [২] সম্প্র‌তিক অগ্নিকান্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া রাজবাড়ী বাজার এলাকার ‘দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদিস মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র নূরানী বিভাগের ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ প্রদান করেছেন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং মোহনা টেলিভিশন ও দৈনিক আমাদের অর্থনীতি আমা‌দের সময় ডট ক‌ম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া।

[৩] ৩১শে ডিসেম্বর বিকালে (বাদ আসর) তিনি তার শিশু পুত্র‌ মোঃ মিরাজুল ইসলাম মিরাজকে নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইলিয়াছ মোল্লার নিকট পবিত্র কোরআন শরীফগুলো হস্তান্তর করেন। পরে অধ্যক্ষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেন।

[৪] এ ব্যাপারে সাংবাদিক মোঃ ইউসুফ মিয়া বলেন, আমার সাড়ে ৩ বছর বয়সী পুত্র সন্তান বেন ইয়ামিন রাফি’র গত ২রা ডিসেম্বর অকাল মৃত্যু হয়। ওর রূহের মাগফেরাত কামনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাজনচালা মাদ্রাসার ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফগুলো প্রদান করলাম।

[৫] উল্লেখ্য, গত ২৫শে ডিসেম্বর ভোর রাত সোয়া ৪টার দিকে ভাজনচালা মাদ্রাসার হেফজখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থানকারী ৪০ জন শিশু শিক্ষার্থী বেঁচে গেলেও মাদ্রাসাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়