শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবারের হামলার সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। যমুনা টিভি

পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় চালানো হয় এ সহিংসতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় প্রভাবশালী ইসলামিক নেতারা এ ঘটনার সঙ্গে জড়িত। কারণ, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মন্দিরটির সংস্কারে হাত দিয়েছিলো হিন্দু সম্প্রদায়। যার সঙ্গে, দ্বিমত ছিলো ঐ নেতাদের। তাদের উসকানিতে, কয়েক’শ মানুষ মন্দিরে চড়াও হয়। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে; আগুন ধরিয়ে দেয়া হয় ভবনটিতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের হস্তক্ষেপ করতে হয়।

এ ঘটনার নিন্দায় সোচ্চার পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। কয়েক সপ্তাহ আগে ইমরান খান সরকার সংখ্যালঘুদের উদ্দেশে জানায়, পুরানো মন্দির সংস্কার বা নির্মাণে কোনও বাধা নেই। পাকিস্তানে ৭৫ লাখ হিন্দু বসবাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়