শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শ্রমিকদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পাবনা জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্মঘট চলাকালে পাবনা থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেবে না, এমন তুচ্ছ অজুহাতে মাঝেমধ্যেই মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে তারা।

গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এর মধ্যে সমাধান না হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে কিন্তু এখন পর্যন্ত উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের এই আন্দোলন বা কর্মসূচী সরকারের বিরুদ্ধে নয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা স্থায়ী সমাধান দাবি করছি। সমাধানের লক্ষ্যে প্রশাসন যেকোনো সময় আমাদের ডাকলে আমরা বসতে প্রস্তুত আছি। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

  • সর্বশেষ