শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসবাহ কামাল : ‘বঙ্গবন্ধু পরিষদে আমি যুক্ত হতেই পারি, কিন্তু উপাচার্য হওয়ার জন্য কিছুতেই যুক্ত হবো না’- স্যার, আপনাকে কোটি সালাম

মেসবাহ কামাল : আমাদের মাথার উপরের ছাদ হিসেবে যারা ছিলেন তাদের একে একে কেড়ে নিচ্ছে করোনা। আতফুল হাই শিবলী স্যার তখন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য, উপাচার্যের পদ খালি হলো, নিয়মানুযায়ী নতুন উপাচার্য না আসা পর্যন্ত উপ-উপাচার্য দায়িত্বে থাকবেন। তাকে সচিবালয় থেকে বলা হলো জিয়া পরিষদে যোগ দিলে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। শিবলী স্যার উপ-উপাচার্যের পদ থেকেই রিজাইন করলেন। পরের ঘটনা,পরিবর্তিত দৃশ্যপট।

সিলেটের শাহজালাল বিশ^বিদ্যালযের উপাচার্যের পদ খালি হলো, তাকে উপাচার্য হিসেবে নিয়োগের কথা হলো। শেষ মুহূর্তে সচিবালয় থেকে বলা হলো বঙ্গবন্ধু পরিষদে যোগ দিতে হবে। শিবলী স্যার বললেন, কোনো শর্ত মেনে উপাচার্য হবো না। এই আমাদের শিবলী স্যার আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে। স্যার আমাকে বলেছেন, বঙ্গবন্ধু পরিষদে আমি যুক্ত হতেই পারি, কিন্তু উপাচার্য হওয়ার জন্য কিছুতেই যুক্ত হবো না। স্যার, আপনার মতো মানুষ এদেশে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আপনাকে কোটি সালাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়