শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়ি দুর্ঘটনায় বেঁচে গেলেন আজহারউদ্দিন

স্পোর্টস ডেস্ক : [২] রাজস্থানের সুরওয়ালে ৩০ ডিসেম্বর বুধবার সকালে সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে বেঁচে গেছেন তিনি। তার ব্যক্তিগত সহকারীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে জানিয়েছে, অক্ষত আছেন আজহার।

[৩] দুর্ঘটনার ঘটনা ঘটেছিল লালসোট-কোটা মহাসড়কে। আজহারের গাড়ির সামনের দিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাবেক ক্রিকেটার সৌভাগ্যবশত কোনও ধরনের আঘাত পাননি। আজহার তার পরিবারের সঙ্গে রান্থাম্বরে ফিরছিলেন। পরে তাকে অন্য গাড়িতে করে হোটেলে নেওয়া হয়।- এবিপির

[৪] ৯৯ টেস্টে আজহার ভারতের হয়ে খেলেছেন। এক সময় আন্তর্জাতিক ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন, পরে শচীন টেন্ডুলকার তাকে টপকে যান। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন, ১৯৯৬ সালে তার নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়