শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এই বছরটি চ্যালেঞ্জিং ছিলো, আগামী বছরও অর্থনীতি ভালো যাবে: অর্থমন্ত্রী

বাশার নূরু: [২] আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনার জন্য আমাদের এই বছরটি চ্যালেঞ্জিং ছিল। তবুও এ বছর আমাদের প্রতিটা সূচক ভালো অবস্থানে আছে।

[৩] বুধবার অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

[৪] অর্থমন্ত্রী বলেন, আমরা সব সময় ভালোটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন ২০২০ সালের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে সারা বিশ্বের অর্থনীতি গতবছরের তুলনায় চার শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন ১ দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে সাফারিংটা বেশি হবে।

[৫] তিনি বলেন, আমি মনে করি আমাদের এখনও করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পড় থেকে আমরা যেভাবে মোকাবিলা করেছি। আমরা মোটামুটি বা তুলনামূলকভাবে একটা অবস্থানে আছি। তাই আমরা একইভাবে মনে করবো আমাদের অর্থনীতিও আগামী বছরও ভালো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়