শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতাটা এখন জনতার হাতে, মানুষ তার সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। ক্ষমতাটা এখন জনতার হাতে যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও যথেষ্ট সচল হয়েছে।

[৩] তিনি বলেন, বিজয়ের মাসের মধ্যেই আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা অনুমোদন করে দেবো। যাতে ২০২১ সাল থেকেই এটার বাস্তবায়নের কাজ করতে পারি। কারণ আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাও শেষ হয়ে যাবে। কাজেই তারপরে সাথে সাথেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি।

[৪] প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। একসময় বাংলাদেশ বললে সবাই এমনভাবে ভাব দেখাত যে এই বাংলাদেশ শুধু মানুষের কাছে হাত পেতে চলে। তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাঁধত এবং কষ্ট লাগত। সারাটা জীবন জাতির পিতা সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক।

[৫] মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়