শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিস্থিতি অনুকূলে থাকলে জুনে এসএসসি ও জুলাই-আগস্টে হতে পারে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

মহসীন কবির: [২] মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে অনলাইন ভার্চুয়ালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন। ডিবিসি ও সময় টিভি ও বাংলানিউজ২৪

[৩] তিনি বলেন, এইচএসসি ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। সিমীত আকারে শ্রেণিকক্ষে পাঠ্যদান শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ৩১ ডিসেম্বর ভার্চুয়ালে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী বছর বই উৎসব একদিনে হবে না, ১২ দিনে ধাপে ধাপে বিতরণ করা হবে। আগামী বছর ক্লাসে কোন শিক্ষার্থীর রোল নম্বর থাকবে না, আইডি নম্বর থাকবে।

[৪] শিক্ষামন্ত্রী বলেন, গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানাতে পারবো। পরের স্তরে যেতে যেগুলো প্রয়োজন সেগুলোকে মাথায় রেখে সিলেবাস কাঁটছাট করে ছোট করা হবে, সেটি আমরা জানিয়ে দেবো।

[৫] শিক্ষামন্ত্রী বলেন, স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করবো। দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে ক্লাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে। এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তো ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো হবে। কাস্টমাইজ সিলেবাস ৩১ জানুয়ারির মধ্যে জানিয়ে দিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়