শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে গভীর রাতে শীতবস্ত্র নিয়ে মানুষের পাশে ইউএনও

হারুন-অর-রশীদ: [২] গভীর রাতের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে হতদরিদ্র ও দুঃস্থ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার।

[৩] জানা যায়, সোমবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের পশ্চিম মিয়াপাড়া গুচ্ছগ্রামে শীতার্ত হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

[৪] শীতবস্ত্র বিতরণকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খাঁন হীরামনি, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক এখতিয়ার লিটন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক মো. রিফার রিয়াজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী রেজা মো. হাসান ও অন্যান্য সহকর্মীবৃন্দ।

[৫] সালথা উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ হাসিব সরকার সংবাদকর্মীদের বলেন, শীতে যেন কোন মানুষের কষ্ট করতে না হয়। এ কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য উপহার স্বরূপ কম্বল দিয়েছেন। আমরা দুঃস্থ শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দিচ্ছি। এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে একযোগে এ কম্বল বিতরণ করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ