শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় ধাপে ভাসানচরে গেল ১৭৭২ জন রোহিঙ্গা

ওয়ালি উল্লাহ, জুয়েল বড়ুয়া :  [২] মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর পৌছেছে জাহাজটি।

[৩] কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবিরগুলো থেকে দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ৪২৭ পরিবারের আরও ১ হাজার ৭৭২ রোহিঙ্গা।

[৪] চট্টগ্রামের বোর্ড ক্লাব থেকে তারা নৌবাহিনীর জাহাজ এলসিইউ (ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি) মাধ্যমে ভাসানচরে পৌঁছাবে।

[৫]  এর আগে উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় দ্বিতীয় বারের ২৩টি বাস রওনা হয়। প্রতি বাসে ৩০-৩৫জন রোহিঙ্গা ছিলো।  রোহিঙ্গাদের বহনকারি বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশ,এম্বুল্যান্স গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে।

[৬] রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে গত দু'মাস ধরেই চলছে নানা ষড়যন্ত্র। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি নানা সংস্থা। এর মাঝে দ্বিতীয় দফায় স্বপ্রণোদিত হয়ে ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয় শিবির ত্যাগ করেছেন ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা। ৪২৭টি পরিবারের এসব রোহিঙ্গা সোমবার দুপুরেই বাসযোগে কক্সবাজার ছেড়ে চট্টগ্রাম আসেন।

[৭] সরকার ১ লাখ রোহিঙ্গার জন্য নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরের পরিকল্পিত আবাসনসহ আধুনিক সব জীবন-যাত্রার ব্যবস্থা করে রেখেছে। পর্যায়ক্রমে নির্ধারিত রোহিঙ্গাদের এখানে স্থানান্তর করা হবে।

[৮] গত ২০১৭ সালের অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার।

[৯] সরকারি তথ্য অনুযায়ী, রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। সেখানে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।বর্তমানে সেখানে ৩০৬ জন রোহিঙ্গা বসবাস করছে, যারা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে গত মে মাসে ফিরে এসেছিল। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়