শিরোনাম
◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল ◈ রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার ◈ ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন এক তরুণ

বাশার নূরু: [২] কুমিল্লা নগরীর মুগলটুলির বাসিন্দা শাহাদাত হোসেন শাকিল সাহায্য-সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নম্বরে গত ৭ ডিসেম্বর এসএমএস করেছিলেন। সোমবার কুমিল্লার জেলা প্রশাসক ওই তরুণকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকার একটি কম্পিউটার দেন।

[৩] শাকিল কুমিল্লা নগরীর মুগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া।

[৪] শাহাদাত হোসেন শাকিল জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নম্বরটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন চেষ্টা করেও একটি কম্পিউটার কেনার টাকা জোগাড় করতে না পেরে সহযোগিতা চেয়ে ওই নম্বরে তিনি এসএমএস পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ খবর নেওয়া হয় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে। সোমবার তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার দেওয়া হয়।

[৫] কম্পিউটার পেয়ে শাকিল বলেন, আমাদের কোনও ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। আমি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অত্যন্ত খুশি। দোয়া করি তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়