শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদুল্যাপুরে ইয়াবাসহ র‌্যাবের হাতে স্কুলের প্রধান শিক্ষক আটক

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ২৯০ পিস ইয়াবা টাবলেটসহ শনিবার বিকালে আটক করেছে র‌্যাব-১৩ সদস্যরা। মিজানুর রহমান (৫০) শিক্ষকতার পাশাপাশি জনপ্রতিনিধি ছিলেন।

[৩] তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মিজানুর রহমান স্থানীয় ফরিদপুর গ্রামের নবাব আলীর ছেলে। পরে মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র‌্যাব।

[৪] সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল শনিবার বিকালে মিজানুর রহমানকে তার বিদ্যালয়ের মাঠ থেকে আটক করেছে। পরে শনিবার রাতেই মিজানুর রহমানকে সাদুল্যাপুর থানায় দিয়েছে র‌্যাব।

[৫] এ নিয়ে র‌্যাবের ডিএডি শফিকুল ইসলাম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। এই মামলায় গতকাল রোববার মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়