শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস বন্ধ, কর্মকর্তার গাড়ি ভাঙচুর

স্বপন দেব: [২] ম্যানেজার কে মারধর করে সিলেট- মৌলভীবাজার ও সিলেট-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস বন্ধ করে দিয়েছে পরিবহণ শ্রমিকরা। সকাল সাড়ে ৯টায় পরিবহণ শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং ম্যানেজারের সরকারি গাড়ি ভাংচুর করে।

[৩] বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ তাদের কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান বিআরটিসি সিলেটের ম্যানেজার জুলফিকার আলী।

[৪] হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারের ম্যানেজার অভিযোগ করেন, সকালে ৯ টায় শেরপুর মৌলভীবাজারগামী একটি বাস শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সকাল সাড়ে নয়টায় হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে ১০-১৫ জন পরিবহন শ্রমিক এসে অতর্কিতে হামলা চালায়।

[৫] এসময় তারা কাউন্টারে লুটপাট ও ডিপো ইনচার্জ জুলফিকার আলীকেও লাঞ্চিত করে। ভেঙে ফেলে তার সরকারি গাড়ীর কাঁচ।

[৬] পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, তাদের সাথে আলোচনা না করে ও তাদের অনুমতি না নিয়ে বিআরটিসির বাস চালানোয় তারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়