শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে দুই জেএমবির সদস্য গ্রেফতার

এম এ হালিম: [২] সাভারের অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে জামাত-উল- মুজাহিদীনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

[৩] শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে একজন একই ধরনের কর্মকান্ড পরিচালনা করায় ২০১৭ সালে গ্রেফতার হয়েছিল।এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত অভিযান চালিয়ে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকার পুকুরপাড় ও সাভারের উলাইল এলাকার কর্ণপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতার জঙ্গি সদস্যের একজন রাজবাড়ী জেলা সদর থানার নিকবর শেখের ছেলে আহসান হাবিব (২৭) ও অপরজন ঠাকুরগাঁও সদর থানার খামার ভোপলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন (২৭)। তারা দুই জনেই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

[৫] র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পরে আহসান হাবিব পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্যমতে আশুলিয়া পৃথক অভিযান চালিয়ে অপরজন আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। আলমগীর আহসান হাবিবের সহযোগী। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও পিডিএফ ফাইলে সংরক্ষিত জিহাদী বইয়ের ৫০ পাতা স্ক্রীন শট উদ্ধার করা হয়।

[৬] র‌্যাব-৩ এর এডিশনাল এসপি বীণা রানী দাস বলেন, আহসান হাবিব এর আগেও একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছিলেন। তিনি জামিনে বের হয়ে আবার এই অপরাধে জরিয়ে পরেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়