শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জন আটক

সুজন কৈরী : [২] রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন- মো. আলাউদ্দিন (৩৫), মো. বিল্লাল হোসেন (৬০) ও মো. দ্বীন ইসলাম ওরফে মনা (১৮)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

[৩] বুধবার রাতে মহাখালীর আমতলী এলাকার জল খাবার রেস্তোরা থেকে তাদের আটক করা হয়। মূর্তি ছাড়াও তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

[৪] র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, জব্দ করা প্রাচীন দুর্লভ কষ্টি পাথরের মূর্তিটি হাতে তৈরি। কালো রঙয়ের মূর্তিটির আনুমনিক দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি।

[৫] আটকদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলো। তারা কষ্টি পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্ত্বিক মূর্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়