শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় টিটো হত্যার দুই নম্বর আসামি আওয়ামী লীগ নেতা নূর মহম্মদ আটক

আজিজুল ইসলাম : [২] যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে সহিংসতায় নিহত খালেদুর রহমান টিটো (২৮) হত্যা মামলার দুই নম্বর আসামি জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। কখন ও কিভাবে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

[৩] তবে একটি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্তিপুর গ্রাম থেকে তাকে আটক করে বাঘারপাড়া থানায় আনা হয়।

[৪] গত ১০ ডিসেম্বর সদ্য সমাপ্ত বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের রাতে সহিংস ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নৌকা প্রতীকের সমর্থক টিটো। পরের দিন ঢাকায় নেয়ার পথে টিটো মারা যান।

[৫] এ ঘটনায় নিহত টিটোর ভাই বেতালপাড়া গ্রামের বদর উদ্দীন বাদী হযে জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।

[৬] মামলার ছয় নম্বর আসামি বাবুকে এর আগে আটক করে আদালতে পাঠায় পুলিশ। সম্প্রতি মামলার প্রধান আসামি দিলু পাটোয়ারীসহ পাঁচ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য আসামিরা বর্তমানে পলাতক আছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়