শিরোনাম
◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে কিশোরের হাতে যৌন নিপীড়নের শিকার ৪ বছরের শিশু, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২]  পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌন নিপীড়ন শিকার হয়েছে ৪ বছরের এক শিশু। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে শিশুটির বাবা মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।

[৩] মামলা সূত্রে জানাযায়, উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকে তারা। মঙ্গলবার বিকালে পাশের জাহাঙ্গীরের বাসায় তার মেয়ের সাথে খেলতে যায় শিশুটি। এসময় জাহাঙ্গীররে ছেলে খায়রুল (১৩) চানাচুর খাওয়ার লোভ দেখিয়ে অন্য ঘরে নিয়ে যায়। লজ্জায় কাউকে কিছু না বলে চুপ থাকে তারা। শিশুটি যন্ত্রনায় কাতরাতে থাকলে হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শামীম আহমেদ নিপিড়নের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে।

[৪] শিশুটির বাবা বলেন, মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করছি। এর সুষ্ঠু বিচার চাই।

[৫] অপর দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এক গৃহবধূকে (২৮) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ওই গ্রামের মালেক খান ( ৪০)। এবিষয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসের নিকট লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি ওসি কে দেখার জন্য বলেছেন।

[৬] অভিযোগে জানাযায়, গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করে। দুই সন্তান নিয়ে সে বাড়িতে থাকে। এই সুযোগে মালেক প্রায়ই কু-প্রস্তাব দিতো। বিষয়টি তার স্বামীকে জানালে মালেকে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে ও বাড়িতে যেতে নিষেধ করে। এতে আরও ক্ষিপ্ত হয়ে সে গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে জোরপূর্বক ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। কোন মতে ছাড়া পেয়ে গৃহবধূ চিৎকার করে। পরে লোকজনের টের পেয়ে মালেক পালিয়ে যায়।

[৭] স্থানী ইউপি সদস্য জাকির খান মিমস্যা করিয়া দিবে বলে ঘুরাত থাকলে অভিযোগ করতে দেরি হয়। ইউপি সদস্য মোঃ জাকির খান বলেন, বিষটি নিয়ে বসার কথা ছিলো। কিন্তু অভিযোগ হয়েছে এখন কী করার।

[৮] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, শিশুটির বাবা অভিযোগ করছে। অভিযোগ টি এজাহারভুক্ত করে নিয়মিত মামলায় রুজ করা হয়েছে।এব্যাপারে অইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কলাগাছিয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ