শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে ডাকাতের কবল থেকে রক্ষা পেতে প্রাণ গেলো ট্রাক চালকের

মাজহারুল শিপলু: [২] টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবল থেকে রক্ষা পেতে রাজধানীর ধামরাই উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামের মজিবুর রহমান নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

[৩] চালকের সহকারি জানায় মঙ্গলবার বিকেলে দিনাজপুর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়ে রাত ৩টার দিকে মির্জাপুরের পোষ্টকামুরী ব্রিজে এসে পৌছালে ডাকাত দলের সদস্যরা তাদের গাড়িতে উঠে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। রক্ষা পেতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে যায় চালক, কৌশলে পালিয়ে অন্যত্র অবস্থান নেয় সহকারি হাসান।

[৪] রাতভর খোঁজাখোজির পর সকালে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় জটিলতা কাজ করায় সহকারিকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়