শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালু ব্যবসায়ীকে হত্যার চার আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন খেজুর তলা এলাকায় আউটার রিং রোডে ব্যবসায়ী মো. আলমগীর (৪৫) খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার চারজনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা চারজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

[৪] গ্রেপ্তার চারজন হলো- নুর হোসেন প্রকাশ ছক্কা বাবু (২৩), মো. সাইফুল ইসলাম প্রকাশ সম্রাট প্রকাশ সম্পদ (১৯), পরিতোষ ঋষি প্রকাশ ইসলাম হোসেন ইমন (২০) এবং মো. মেহেদী হাসান প্রকাশ সোহেল (১৯)।

[৫] ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ইপিজেড থানাধীন খেজুর তলা এলাকার হত্যা মামলাটি ক্লু লেস ছিলো।

[৬] চারজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারা দাবী করেছে, আলমগীরের উপর ক্ষুব্দ হয়ে তারা তাকে হত্যা করেছে।

[৭] ওসি উৎপল বড়ুয়া বলেন, গত ১৯ ডিসেম্বর সকালে ইপিজেড থানাধীন খেজুর তলা এলাকায় আউটার রিং রোডের পাশে বঙ্গোপসাগরের পাড় থেকে মো. আলমগীরের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়। তিনি বালির ব্যবসা করতেন। ড্রেজার দিয়ে বালি তুলে নিজের গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়