শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আব্দুল্লাহ: [২] ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মোঃ খায়রুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

[৩] ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে ভারত-বাংলাদেশ (পিলার নং-১১২৪-৫-এস) নো-ম্যানস ল্যান্ড অংশে এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ খায়রুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

[৪] জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষাকারী বাহিনী গাছুয়াপাড়া বিএসএফ এর টহলরত দল তাকে উদ্দেশ্যে করে গুলি করে। ঘটনাস্থল থেকে সঙ্গীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাকে উদ্বার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশী সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক বলেন, আমাদের কমান্ডিং অফিসার ঘটনাস্থলে আসছেন। লাশ কোথায় আছে এখনো আমরা তা জানি না।

[৬] হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়েছি। নিহতের আত্মীয় স্বজন বলছেন বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। তবে আমরা বিস্তারিত জানি না কার গুলিতে আসলে নিহত হয়েছে।

[৭] উল্লেখ্য, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়