শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীসহ ৩ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল

রেজাউল করিম: [২] আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন।

[৩] এই নির্বাচনকে কেন্দ্র করে রোববার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩ জন মেয়র, পৌর ৯ টি ওয়ার্ডের ৪৩ জন সাধারণ কাউন্সিলর ও ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

[৪] মঙ্গলবার (২২ডিসেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাছাই বাছাইয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী আলতাব হোসেন প্রামানিক ও ৩ জন কাউন্সিলরের মনোনয়ন পত্রে উল্লেখিত তথ্যাদি ত্রুটি থাকায় যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

[৫] এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হক জানান, বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পার্থী আলতাফ হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল আওয়াল, ৬ নং ওয়ার্ডের সোলেমান মল্লিক এবং ৭নং ওয়ার্ডের মোন্নাফ মোল্লার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়েছে।

[৬] এদের মনোনয়ন পত্রে উল্লেখ্য বিষয়ের সাথে রিটার্নিং কর্মকর্তা কাছে যে সকল তথ্য রয়েছে তার মিল না থাকার কারণে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল করেন। তিনি আরও বলেন, যাদের মনোনয়ন পত্র যাছাই-বাছাইয়ে বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ