শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধুকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় লম্পট শ্বশুর গ্রেপ্তার হয়েছে। থানার এসআই শাহ সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে ২১ ডিসেম্বর ঢাকা মহানগরের মধুবাগ এলাকা থেকে লম্পট বাচ্চু মিয়া (৫০) কে গ্রেপ্তার করে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

[৩] জানা গেছে, ৫০ বছর বয়সী বাচ্চু মিয়ার কুনজর পড়ে তার ২১ বছর বয়সী পুত্রবধুর প্রতি। গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ১০ টায় তার পুত্রবধু একাই বাড়িতে ছিলো। এই সুযোগে লম্পট বাচ্চু মিয়া তার পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণ করে।

[৪] এ ঘটনা জানাজানি হলে বাচ্চু মিয়া পালিয়ে যায়। এরপর ১৬ ডিসেম্বর পুত্রবধু নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ধর্ষণের অভিযোগে তার শ্বশুর বাচ্চু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। থানার ওসির দায়িত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, লম্পট বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে ২২ ডিসেম্বর বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়