শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ

রিয়াদ ইসলাম: [২] আসন্ন আখ মাড়াই মৌসুমে পাবনা চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের সামনের এই মহাসড়ক অবরোধ করে রাখেন আখ চাষিরা। পরে আখ চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং পাবনা চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালু রাখার দাবিতে শ্লোগান দেন। এসময় সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে, ফলে নিকট ও দূরের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

[৫] আখ চাষি সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশন সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা। পাবনা চিনিকল আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলুর সঞ্চালনায় বক্তব্যে এতে রাখেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মজিদ বাবলু মালিথা, আখ চাষি নজরুল ইসলাম, কৃষকনেতা মুরাদ মালিথা, পাবনা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন প্রমুখ।

[৬] সমাবেশে আসন্ন মাড়াই মৌসুমে আখ মাড়াই চালু রাখাসহ দেশের ১৫টি চিনিকল চালু রেখে আখ চাষিদের আখের মূল্য পরিশোধ, সার-কীটনাশকসহ চাষিদের যাবতীয় উপকরণ সরবরাহ, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটির টাকা পরিশোধের দাবি জানান।

[৭] পাবনা চিনিকল সূত্রে জানা যায়, ৬ মাস এই মিলের শ্রমিক কর্মচারীর বেতন দেওয়া হয়নি। ৬৫০ জন শ্রমিক-কর্মচারীর বেতন বাবদ মিলের কাছে ৬ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। ঈশ্বরদীতে প্রায় ৫ হাজার কৃষক এ বছর তাদের জমিতে আখ চাষ করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়