শিরোনাম
◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিন: একজনের জন্য প্রতিবাদ না হলে আরেক জনের জন্যও হবে না

তসলিমা নাসরিন: দুই বাংলা থেকে এক বাঙালি লেখককে বিতাড়ন করা হয়েছে। বাংলাদেশের শুভাকাক্সক্ষীরা যখন বলে তোমাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, জানি এ কাজ কোনোদিন সম্ভব হবে না, তবুও শুনতে ভালো লাগে। পশ্চিমবঙ্গের শুভাকাক্সক্ষীরা যখন বলে তোমাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো, জানি এ কাজ কোনোদিন সম্ভব হবে না, তবুও শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে এই জন্য, যে, বাকস্বাধীনতার জন্য এমন লড়াই-ই হওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের শুভাকাক্সক্ষীরা যখন বলে বাংলাদেশে ফিরে যাওয়াই আমার জন্য বেস্ট বা বাংলাদেশের শুভাকাক্সক্ষীরা যখন বলে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়াই আমার জন্য বেস্টÑ তখন শুনতে ভালো লাগে না। শুনতে ভালো লাগে না কারণ তারা আর বাঙালি লেখকটির বাকস্বাধীনতার জন্য মুখ খুলতে চায় না, দায়িত্বটা অন্যের কাঁধে দিয়ে দিতে চায়। এখানে বাঙালি লেখক বড় ব্যাপার নয়, বড় ব্যাপার নিজ অঞ্চলে বাকস্বাধীনতা না থাকা, লেখক বিতাড়ন ইত্যাদি অন্যায়ের প্রতিবাদ। একজনের জন্য প্রতিবাদ না হলে,আরেক জনের জন্যও হবে না, মেনে নেওয়াটাই ট্রেন্ড হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ