শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো টেস্টটিউব পদ্ধতিতে বেবি জন্মের চিকিৎসা শুরু হলো শ্রীমঙ্গলে

স্বপন দেব: [২] টেস্টটিউবে বেবি জন্মের উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল উপজেলায় প্রতিষ্ঠিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার। যে সকল নারী ও পুরুষ সন্তান জন্মদানে অক্ষম তাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে এ পদ্ধতিতে টেস্ট টিউব বেবি জন্ম দেয়া যাবে।

[৩] উদ্যোক্তাদের দাবি ভারতে গিয়ে বন্ধ্যাত্বের যে উন্নত চিকিৎসা পাওয়া যায় সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।

[৪] ডা. নিবাস চন্দ্র পাল এর তত্ত্বাবধানে প্রসূতি, স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় সব ধরনের আধুনিক সুযোগসুবিধা নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে একটি বিশেষায়িত হাসপাতাল। এ প্রতিষ্ঠানের সাফল্যের হার আন্তর্জাতিকমানের।

[৫] দীপশিখা ইনফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ডা. নিবাস চন্দ্র পাল বলেন, সিলেট বিভাগে প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব চিকিৎসায় সূতিকাগার হিসেবে ২০১২ সালে যাত্রা শুরু করে আমাদের প্রতিষ্ঠানটি।

[৬] চলতি ২০২০ সালের নভেম্বরে অত্যাধুনিক আইভিএফ (ইন ভিটরো ফার্টিলেশন) ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ভারতে গিয়ে ইনফার্টিলিটি’র যে চিকিৎসা পাওয়া যায় তা এখন থেকে বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়