শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেরিওয়ালার ছদ্মবেশে ইয়াবা পাচারকারী দুজকে গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] ফেরিওয়ালার মতোই হাতে চুড়ি, লেইস ফিতার বাক্স নিয়ে ক্রেতার উদ্দ্যেশে মুখে সেই ডাক- ‘এই লেইস ফিতা, চুড়ি, নিবেন চুড়ি হরেক রকম চুড়ি। প্রকৃতপক্ষে সেটা হচ্ছে একটা কৌশল। তাদের পূর্ব নির্ধারিত মাদকের গ্রাহক ছাড়া অন্য কারও কাছে কিছু বিক্রি করেন না ফেরিওয়ালা মো. জসিম উদ্দিন (২২)। এই অস্বাভাবিক আচরণ নজরে আসে কর্তব্যরত কোতোয়ালী থানা পুলিশের

[৩] রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটকের বিষয়টি জানিয়ে, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আটক হওয়া মো. জসিম উদ্দিনের বাড়ি হবিগঞ্জ ও মো. খাইরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। জসিম এবং খাইরুল লেইস ফিতা, চুড়ি ফেরির আড়ালে ইয়াবা পাচার করত। আমাদের টিমের সন্দেহ হলে তাকে আটক করে।

[৪] এসময় ২ হাজার পিস ইয়াবাা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মো. খাইরুল ইসলাম (২৫) নামে তার আরও এক সহযোগীকে আটক করে পুলিশ।

[৫] ওসি মোহাম্মদ মহসীন জানান, জসিম এবং খাইরুল মূলত ইয়াবা বহনকারী। তার নির্দিষ্ট বিক্রেতা ও ক্রেতা রয়েছে আছে। সে বিক্রেতার কাছ থেকে কিনে তা ক্রেতার কাছে পৌঁছে দিত। প্রশাসনের চোখ এড়াতে লেইস ফিতা হকারের বেশ ধরে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়