শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‍‍‍‍‍ইসি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়াসহ গোটা নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে : সাইফুল হক

ডেস্ক রিপোর্ট : দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বিদায় নিয়েছে, এর দায়ভার অবশ্যই কমিশনকে নিতে হবে - বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতি বরাবর ৪২ নাগরিকের চিঠি পাঠানোর মধ্য দিয়ে জনগণের পুঞ্জিভূত অভিযোগের প্রকাশ্যে এসেছে।

ওই বিবৃতিতে তিনি বলেন, কমিশন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়াসহ গোটা নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে।

পাশাপাশি, নজিরবিহীনভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করেছে বলে উল্লেখ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, বিশিষ্ট নাগরিকেরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আর্থিক অনিয়মের যে সমস্ত অভিযোগ তুলেছেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এমন ঘটনা পাওয়া যাবে না।

এছাড়াও, অভিযোগ তদন্তে নাগরিকবৃন্দ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার যে দাবি জানিয়েছেন তা জনগণেরই দাবি - জানান সাইফুল হক।

এ ধরনের অভিযোগের পর নির্বাচন কমিশনের সদস্যদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। তাই, সুষ্ঠু তদন্তের পরিবেশ তৈরির স্বার্থে কমিশনের সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে।

সাইফুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিযোগের ব্যাপারে জনগণের শেষ ভরসাস্থল মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে যথাযথভাবে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
সূত্র- সারা বাংলা

  • সর্বশেষ