শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবল দলের অধিনায়ক জামাল কোভিড নেগেটিভ, আগামী সপ্তাহে যাচ্ছেন ভারতে

স্পোর্টস ডেস্ক: [২] কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পুরো দল যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখনই অসুস্থ হন। কোভিড টেস্ট করানো পর ফল পজিটিভ আসে। এর পর থেকে কাতারেই অবস্থান করছিলেন তিনি। অবশেষে সুখবর দিলেন জামাল। শনিবার রাতে করোনা নেগেটিভ এসেছে তার।

[৩] রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন এই তারকা মিডফিল্ডার।

[৪] কাতারের বিপক্ষে খেলতে যাওয়ার আগেই কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন জামাল। লক্ষ্য ২০২০-২১ মৌসুমে ঐতিহ্যবাহী দলটির জার্সিতে আই-লিগ মাতানো। যদিও করোনা পজেটিভ হওয়ার কারণে গুঞ্জন উঠেছিল এশিয়ান কোটায় বাংলাদেশ দলপতির বদলে অন্য ফুটবলার খুঁজছে তারা। তবে কলকাতার ক্লাবটির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম জানিয়েছেন, আসন্ন লিগে জামালেই আস্থা রয়েছে তাদের।

[৫] কলকাতা মোহামেডানের এই কর্মকর্তা বলেন, কাল ( শনিবার) রাতে জামালের সঙ্গে কথা হয়েছে। সুসংবাদ পেয়েছি। তিনি জানিয়েছেন দোহা থেকে ঢাকা ফিরতে হবে তাকে। এরপরই কলকাতার ফ্লাইট ধরবেন।’

[৬] আই লিগে দলে রাখা হবে না জামালকে এমন গুঞ্জন নিয়ে জানতে চাইলে ওয়াসিম বলেন, আমরা কেউ বলিনি তিনি খেলতে পারবেন না। আমাদের প্রথম খেলা ১৯ জানুয়ারি। এখনও হাতে অনেক সময় আছে। কোভিড যে কারও দেহে হানা আনতে পারে। প্রথম কয়েকটা ম্যাচ মিস হলেও হতে পারে জামালের। তবে লম্বা সময়ের টুর্নামেন্ট। আশাকরি তাকে আমরা আগামী সপ্তাহের মধ্যেই দলের সঙ্গে পাবো। - আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়