শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ষিক অডিট রিপোর্টে ১০৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৯০৬ টাকা আর্থিক ক্ষতি নিষ্পত্তির সুপারিশ

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

[৩] রোববার কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বৈঠকে অংশ নেন।

[৪] বৈঠকে কমিটির ৬ষ্ঠ ও ২২তম বৈঠকে আলোচিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৬টি অডিট আপত্তির ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

[৫] কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটি এবং বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের আলোকে সবগুলো আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে ২০১০-২০১১ অর্থবছরের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, পার্বত্য চট্রগ্রাম, পল্লী উন্নয়ন ও স্থানীয় প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর কর্তৃক প্রণীত ‘স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ২০১০-২০১১ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১১-২০১২’ বার্ষিক অডিট রিপোর্টে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ১০৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৯০৬ টাকা নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।

[৭] বৈঠকে পরবর্তী সংসদীয় স্থায়ী কমিটির সভায় তদন্ত কমিটির সদস্যদের উপস্থিত থাকার সুপারিশ করা হয়।

 

 

  • সর্বশেষ