শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ যেতে সরকারি কর্মকর্তাদের দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

ডেস্ক রিপোর্ট: যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে কোনো কর্মকর্তার সরকারি সফরে বিদেশ যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে এক পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্ট। বিদেশ ভ্রমণে সরকারি অর্থের অপব্যবহার রোধ করতে এ আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। দ্য ডেইলি স্টার

তিনি জানান, এ বিষয়ে ২০১৬ সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক পর্যবেক্ষণে এ কথা জানান। তিনি জানান, জনি করপোরেশন নামে একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান ওই রিট আবেদন করেছিল।

হাইকোর্টের পর্যবেক্ষণের বরাত দিয়ে তিনি বলেন, ‘যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদেরকে অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।’

শেখ সাইফুজ্জামান জানান, সরকারি কর্মকর্তাদের বর্তমানে বিদেশে সরকারি সফরে কেবল নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। বেঞ্চের রায়ের পুরো পাঠ্য প্রকাশ হলে হাইকোর্টের বিস্তারিত পর্যবেক্ষণ সম্পর্কে আরও জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়