শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, যুদ্ধের গল্প শুনেছে: মির্জা আব্বাস

মিনহাজুল আবেদীন: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জিয়াউর রহমান ইতিহাস তৈরি করে মহানায়ক হয়েছেন। এজন্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালায়। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন।

[৩] মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া স্বাধীন বাংলাদেশের গোড়া পত্তন করেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে কোনো কিছুই হতো না। তার বক্তব্য বহু মানুষ নিজ কানে শুনেছেন। তার বক্তব্যেই সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। ৯ মাস সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা পাকিস্তানের কাছ থেকে পরিত্রাণ পেলেও ভারত থেকে পরিত্রাণ পাইনি। তবে এখনো আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশে পাকিস্তানের প্রেত্মাত্মারা রয়ে গেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিরুদ্ধে দেয়া হয় রাজাকারের অভিধান। এর মূল কারণ স্বাধীনতা যুদ্ধে যে কাজটা করা দরকার ছিলো আওয়ামী লীগ তা করেনি।

[৪] রুহুল কবির রিজভী বলেন, যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন বিশ্বের সব জাতির জন্য সুযোগ হয়নি। কিন্তু আমরা সেটা পেয়েছি। ১৯৪৭ সালে ব্রিটিশদের তাড়িয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম ছিলো ব্যতিক্রম। তবে ডিজিটাল আইন ও কালাকানুন করে মানুষকে দমানোর চেষ্টা চলছে। কাউকে ভিলেন বানিয়ে আর কাউকে নায়ক বানিয়ে সত্যকে চাপা দেয়া যাবে না। দেশের মানুষ স্বাধীনতা ও জিয়াউর রহমানের সমর্থক।

[৬] অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েই নিজের কাজ শেষ করেননি। তিনি জেড ফোর্স গঠন ও রণাঙ্গণে যুদ্ধ করেছেন। কোটি মানুষকে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছিলেন।

[৭] কমিটির সদস্য ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে বিভেদ নয় বরং সমন্বয় উন্নয়নের লক্ষ্য করে আমাদের অগ্রসর হতে হবে। তাহলেই সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা সার্থক হবে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ