শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে বাধা দেওয়ায় নোয়াখালীতে ১০ জনকে কুপিয়ে জখম

মাহবুবুর রহমান : [২] এ ঘটনায় শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাতে উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] জানা যায়, ওই গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির আবুল কালামের বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ীর মোশারেফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয় আবুল কালামের ছেলে মিলনসহ অন্যান্যরা। বর পক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সাথে কথাকাটি হয়।

[৫] একপর্যায়ে মোশারোফ ১০-১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে কালামের ছেলে মাহফুজুর রহমান(২৬),নুর নাহার(৬০), আবুল কালাম(৪৯), কুলসুম আক্তার (১৯) সহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে।এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি কারা হয়।পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

[৬] এছাড়া আবুল কালাম ও কুলসুম আক্তারকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

[৭] সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়