শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২০ ডিসেম্বর বিজিবি দিবস, এবার ভার্চুয়াল পদ্ধতিতে হবে বিশেষ দরবার

ইসমাঈল ইমু: [২] দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে বিজিবি’র রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন এবং সকাল সোয় ৯টায় পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করবেন।

[৩] আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় মহাপরিচালকের বিশেষ দরবারে ভার্চুয়াল পদ্ধতিতে বাংলাদেশের সকল প্রান্ত থেকে বিজিবি সদস্যরা যুক্ত থাকবেন।

[৪] দরবার শেষে অনারারী সুবেদার মেজর থেকে অনারারী সহকারী পরিচালক এবং অনারারী সহকারী পরিচালক থেকে অনারারী উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, শ্রেষ্ঠ রিক্রুট প্রশিক্ষক/প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী/জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দলগত/ব্যক্তিগত পুরস্কার প্রদান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ ব্যাটালিয়ন ও রানারআপ ব্যাটালিয়নকে পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ কোম্পানী ও বিওপি কমান্ডারদের পুরস্কার প্রদান এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান করা হবে।

[৫] এছাড়াও বিজিবি দিবস উদযাপন উপলক্ষে ২০ ডিসেম্বর পিলখানাস্থ সকল ইউনিটে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হবে এবং মাগরিবের নামাজের পর পিলখানাস্থ সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ ও বিশেষ দোয়া করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়