শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ায় অবিশ্বাস্য আনন্দে ভাসছেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার জানালেন অবিশ্বাস্য আনন্দে ভাসার কথা। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হয়েছেন লেভানদোভস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় লেভানদোভস্কির নাম।

[৩] আমি খুবই গর্বিত এবং খুশি। সত্যি বলতে এটা আমার জন্য এবং আমার ক্লাব ও সতীর্থদের জন্যও অনেক বড় একটা দিন। এই পুরস্কার আমার সতীর্থ, কোচ এবং সর্বোপরি বায়ার্ন মিউনিখের জন্য। এটা অবিশ্বাস্য অনুভূতি, অনেক আবেগের।

[৪] এমন একটা পুরস্কার জেতা এবং মেসি ও রোনালদোর সঙ্গে ভাগাভাগি করা অবিশ্বাস্য। এটা আমার কাছে অনেক কিছু। মনে পড়ছে, অনেক আগে এটা পাওয়ার আকাক্সক্ষা ছিল আমার এবং এখন আমি এটা পেয়েছি। এর অর্থ হচ্ছে, আপনি কোথা থেকে এসেছেন, সেটা নয়, আপনি কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ।

[৫] গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। আসরে গোল করেছিলেন সর্বোচ্চ ১৫টি। জিতেছিলেন বুন্ডেসলিগা ও জার্মান কাপও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ৫৫ গোল করা গত মৌসুমের স্মৃতিচারণ করলেন লেভানদোভস্কি।

[৬] এ বছরটা সারা বিশ্বের জন্যই কঠিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জেতা সবচেয়ে আলো ঝলমলে ব্যাপার ছিলো এমন একটা বিশেষ দিন এবং সন্ধ্যা, যা ছিল অবিশ্বাস্য অনুভূতি। এটা ছিল দারুণ মুহূর্ত। আমরা কাপ জিতলাম এবং সম্ভাব্য শিরোপাগুলো পেলাম। আমাদের দারুণ একজন কোচ, দল আছে এবং আমরা এক লক্ষ্য নিয়ে সবাই কাজ করি। - বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ