শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক : ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোভস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত বছরের ২০ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় গত ২৫ নভেম্বর বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। এরপর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিনজনে নামিয়ে আনা হয়।

গত ১ অক্টোবর মানুয়েল নয়ার ও কেভিন ডে ব্রুইনেকে হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জেতা লেভানদোভস্কির গত মৌসুমটা কেটেছে অসাধারণ।

বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লেভানদোভস্কির। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন পোলিশ এই ফরোয়ার্ড। দলটির বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়