শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বাংলাদেশের দিক থেকে যুক্তিসংগত: ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে ভার্চ্যুয়াল সামিট শেষে ভারতীয় হাইকমিশনে দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভাসানচরের অবকাঠামোর ছবি দেখ মনে হয়েছে রোহিঙ্গারা যেখানে ছিল সেখান থেকে তাদের সরিয়ে নেওয়াই তুলনামূলক ভালো হয়েছে।

[৩] রোহিঙ্গারা যেন ফিরে গিয়ে বসবাস উপযোগী পরিবেশ পায় এ জন্য মিয়ানমারের রাখাইনে শুধু ভারতই নয় আসিয়ানের সদস্য দেশগুলোও সেখানের পরিবেশ উন্নয়ণে কাজ করছে।

[৪] রোহিঙ্গা সংকটক ও প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনের জন্য যে প্রক্রিয়া রয়েছে, তাতে আমাদের সমর্থন আছে।

[৫] সারা বিশ্বে ভারত যে অর্থায়ন করে তার ৩০ শতাংশ দেওয়া হয় বাংলাদেশকে উল্লেখ করে বলেন, যে শর্তে বাংলাদেশকে টাকা দেওয়া, বিশ্বের আর কোনো দেশ এই সুবিধা পায় না ব্রিকস ব্যাংকে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশ আরও সহজে ছাড়কৃত ঋণ পাবে।

[৬] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্চে বাংলাদেশ সফরে ঋণ জটিলতা ও চলমান প্রকল্প বাস্তবায়নে আরও গতি আসবে বলেও জানান দোরাইস্বামী।

[৭] তিনি বলেন, করোনা ভ্যাকসিনের সদ্ব্যবহার, সংরক্ষণ ও প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে। ভ্যাকসিন বাংলাদেশের সঙ্গে যৌথ উৎপাদন সহযোগিতায় প্রস্তুত রয়েছে ভারত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়