শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে ফের দুদকে তলব, হিসাব চেয়ে চিঠি ৫৬ ব্যাংকে

তাপসী রাবেয়া: [২] কারাবন্দী ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামির জামিন করিয়ে দিতে অর্থের লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জান্নাতুল ফেরদৌসী রুপার ব্যাংক হিসাব জানতে চেয়ে দেশের ৫৬ টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে রুপার চলতি ও সঞ্চয়ী হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে।

[৩] পাশাপাশি রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এবারের তলবি নোটিশে তাকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ ২০২১ সালের ২৭ জানুয়ারি সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

[৪] বৃস্পতিবার দুদকের চিঠি সরকারি- বেসরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

[৫] এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর রুপাকে চিঠি দেয় দুদক। সেই চিঠিতে তাকে ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকায় ৪ নভেম্বর দুদকে হাজির হননি রুপা। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়