শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা স্ট্যালিয়ন্সকে শিরোপা জেতালেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে জায়গা কিছুটা হতাশ ছিলেন শোয়েব মালিক। সেই সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরু থেকে ছিলেন না তিনি। তবে হঠাৎই টুর্নামেন্টের মাঝ পথে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের সঙ্গে যোগ দিলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না। তবে টুর্নামেন্টের ফাইনালে এসে শিরোপা জিততে নিজের সবটুকু যেন বিলিয়ে দিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

[৩] ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের দল জাফনা স্ট্যালিয়ন্সকে শিরোপা জেতালেন বুড়ো মালিক। করোনার সময়টায় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে শিরোপা জেতার পর এবার এলপিএল শিরোপা। গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলার পর ৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

[৪] ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গল। মাত্র ৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার দানুস গুনাথিলাকা এদিন ফিরেছেন মাত্র ১ রান। কোনো রান না করেই ফিরে গেছেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই।

[৫] এরপর সুরাঙ্গা লাকমলের বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেন আহসান আলী। এরপর অবশ্য দলের হয়ে হাল ধরেন ভানুকা রাজাপাকসা, আজম খান এবং সেহান জয়সুরিয়া। রাজাপাকসা ৪০, সেহান ১৫ আর আজম ৩৬ রান করে ফিরে গেলে শিরোপা জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয় গলের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থামে দলটি। জাফনার হয়ে দুটি করে উইকেট নেন মালিক এবং সামিউল্লাহ শেনওয়ারি। আর একটি করে উইকেট নেন ধনাঞ্জয়া, লাকমল, হাসারাঙ্গা এবং ওলিভিয়ার।

[৬] এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মালিকের ৪৬, থিসারা পেরেরার অপরাজিত ৩৯, ডি সিলভার ৩৩ রানে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান তুলে জাফনা। গলের হয়ে তিন উইকেট নেন ধনাঞ্জয়া লাকশান।
সংক্ষিপ্ত স্কোর: জাফনা স্ট্যালিয়ন্স : ১৮৮/৬ (ওভার ২০) (মালিক ৪৬, পেরেরা ৩৯*, ধনাঞ্জয়া লাকশান ৩/৩৬)
গল গ্ল্যাডিয়েটর্স: ১৩৫/৯ (ওভার ২০) (রাজাপাকশা ৪০, আজম খান ৩৬, মালিক ২/১৩)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়