শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে বিজয় দিবসের শ্রদ্ধা

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

[৩] বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন ও আব্দুল আওয়াল শামীম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

[৪] পরে পবিত্র ফাতেহাপাঠ, বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্নদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

[৫] শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[৬] এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ