শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের জলবায়ু নীতি নিয়ে গ্রেটা থুনবার্গের সমালোচনার জবাব দিলেন জ্যাসিন্দা আর্ডেন

লিহান লিমা: [২] সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ নিউজিল্যান্ডের ‘জলবায়ুর জরুরী অবস্থা’ ঘোষণা করাকে ‘তথাকথিত’ বলে মন্তব্য করায় দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন বলেন, গ্রেটার ভাবনার চেয়েও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনেক বেশি করছে নিউজিল্যান্ড। দ্য গার্ডিয়ান

[৩] টুইটে গ্রেটা বলেন, ‘২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড মাত্র ১ শতাংশেরও কম কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি দিয়েছে।’ গ্রেটার সমালোচনার প্রেক্ষিতে আর্ডেন বলেন, ‘আমি তার টুইট দেখি নি। আমি এটাও বলছি না যে টুইট করার পূর্বে তার এ বিষয়ে ভালো করে জানার দরকার ছিলো। কিন্তু কার্বন নিঃসরণে আমারা প্রতিশ্রুতিবদ্ধ। যদি কোনো সরকার সংক্ষিপ্ত লক্ষ্যমাত্রা দেখায় তবে সেটার সমালোচনা করা যায়, কিন্তু আমরা কেনো সংক্ষিপ্ত পথ নয়, জলবায়ু পরিবর্তনের জন্য স্থায়ী লক্ষ্যমাত্রা গ্রহণ করেছি।’

[৪]গত সপ্তাহে জ্যাসিন্দা আর্ডেন তার দেশে জলবায়ুর জরুরী অবস্থা ঘোষণা করে বলেন, সরকারী খাতগুলোকে এখন থেকে শুধুমাত্র বৈদ্যুতিক বা হাইব্রিড যান-বাহন কিনতে হবে। এবং সরকারী ভবনগুলোতে ব্যবহৃত ২০০ কয়লা-চালিত শিল্প সামগ্রী ধীরে ধীরে উঠিয়ে ফেলতে হবে।’ প্রসঙ্গত, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে আইন পাশ করে পরিকল্পনা গ্রহণ করা স্বল্প কয়েকটি দেশের একটি দেশ নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়