শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কওমি মাদরাসায় সাংগঠনিক কার্যক্রম চালাতে আগ্রহী ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট: কওমি মাদ্রাসায় বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্রসংগঠন কার্যক্রম পরিচালনা করলেও সেখানে অনুপস্থিত প্রগতিশীল ছাত্ররাজনীতি। তাই কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার সাথে পরিচয় করিয়ে দিতে এসব মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের পরিকল্পনা করছে সংগঠনটি। ডিবিসি নিউজ

গত শনিবার রাজধানীর শাহবাগে এক সমাবেশে যুবলীগ নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন দেশের সব কওমি মাদ্রাসার ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম শুরু করার পক্ষে কথা বলেন।

ছাত্রলীগ নেতারা অভিযোগ করছেন, ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠন কওমি মাদ্রাসায় কার্যক্রম চালানোর সুযোগ পেলেও ছাত্রলীগসহ কোন প্রগতিশীল ছাত্র সংগঠনকে সে সুযোগ দেয়া হয় না।

বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম শামিম বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বা পরিচালনা পর্ষদে যারা থাকেন তারা কখনো চান না সেখানে প্রগতিশীল কোন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করুক। কিন্তু গোপনে ইসলামি শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, হেফাজতের ছাত্র সংগঠন, খেলাফতে মজলিস বিভিন্ন নামে তারা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে প্রগতিশীল ছাত্র রাজনীতি চালুর দাবি ছাত্রলীগ নেতা কর্মীদের।

বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমরান বলেন, আমরাও চাই কওমি মাদ্রাসায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম চালু হোক। এটা নিয়ে আমরা সাধারণ সভায় আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অবহিত করবো।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি অপশক্তিকে ঠেকাতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কমিটি গঠনের কথা জানিয়েছে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, কওমি মাদ্রাসায় যারা আছেন তারাও কিন্তু শিক্ষার্থী। আর বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। যেখানে শিক্ষার্থী আছে সেই জায়গাতেই কিন্তু ছাত্রলীগের কমিটি হতে পারে। আমরা চাই যে প্রগতিশীল ছাত্র রাজনীতি চর্চা এটা কওমি মাদ্রাসায় থাকুক। ছাত্র রাজনীতিতে বাংলাদেশ ছাত্রলীগ যেহেতু শিক্ষার্থীদের সংগঠন। তাই আমরা আশা করছি কওমি মাদ্রাসাতেই ছাত্রলীগের রাজনীতি গড়ে উঠুক।

এছাড়া, শিক্ষার্থীদের সাথে নিয়ে মাদ্রাসায় শিশু ধর্ষণসহ সবধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানায় ছাত্রলীগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়