শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থুতু ব্যবহার বন্ধ হওয়ার ফলে পিছিয়ে পড়ছেন বোলাররা, বললেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাস অতিমারীর ফলে বলে থুতু না লাগাতে পারার কারণে বোলাররা পঙ্গু হয়ে পড়ছেন বলে মত দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। করোনার ফলে ক্রিকেটের আরও অনেক নিয়মেই পরিবর্তন হয়েছে। তার মধ্যে অন্যতম বায়ো-বাবল। এই মুহুর্তে খুব বেশি স্থানে খেলা হচ্ছে না করোনার জন্যই। প্রত্যেকটি জায়গায় বায়ো বাবলে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। বাবলের বাইরে বেরোলেই রীতিমতো কড়া শাস্তির মুখে পড়তে হবে ক্রিকেটারদের।

[৩] কিছুদিন আগেই ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা বলেছিলেন টেস্ট ক্রিকেটে রিভার্স সুইং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু থুতু না লাগালে বলকে রিভার্স সুইং করানো খুবই কঠিন। তার এই কথাকেই যেন সমর্থন করলেন শচীন। নিউজ এজেন্সি এএনআই’কে তিনি জানান, থুতু বা তার কোনো পরিবর্ত না থাকার ফলে ক্রিকেট খেলাটা আরও বেশি করে ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে, অনেক বেশি সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। তার মতে, বোলাররা ঘাম এবং থুতুর উপর অনেকটাই নির্ভরশীল।

[৪] ঘামের থেকে অনেক বেশি থুতুকেই বলের পালিশ রাখার জন্য প্রাধান্য দেন তারা। তিনি আরও বলেন বোলাররা ৬০ শতাংশ থুতুর উপরেই নির্ভর করেন এবং থুতুর কোনো বিকল্প এই মুহুর্তে নেই।

[৫] শচীন জানান, ভারতীয় বোলারদের জন্য আসন্ন টেস্ট সিরিজ কঠিন পরীক্ষা হতে চলেছে। বোলারদের নতুন উপায়ের কথা ভাবতে হবে ব্যাটসম্যানদের আউট করার জন্য বলে মত ভারতের সর্বাধিক রান সংগ্রহকারীর। - জি নিউজ / এএনআই

 

  • সর্বশেষ