শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে শিশুর হাতে শিশু খুন

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৯ ঘন্টা পর শিশু সিফাত আহম্মেদের (৪) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ অপর শিশু আব্দুল্লাহকে (১০) গ্রেপ্তার করেছে। সোমবার রাত সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের (ডলফিন বেকারির সামনে) পরিত্যাক্ত জায়গার সীমানা প্রাচীরের ভেতর থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিফাত নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮নং ঝানুগাছ চাপানি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। সিফাত তার বাবা-মার সাথে কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা বর্ণমালা মোড়) এলাকার আব্দুছ ছালামের বাড়িতে ভাড়া থাকে। গ্রেপ্তার আব্দুল্লাহ পাবনার সুজানগর উপজেলার
সৈয়দপুর গ্রামের আমীর কাজির ছেলে। সে একই মালিকের বাড়িতে পাশের
রুমে বাবা-মার সাথে থাকে।

[৩] শ্রীপুর থানার (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সোমবার দুপুরে পাশের রুমের আব্দুল্লাহর সাথে খেলার জন্য বের হয় শিশু
সিফাত আহম্মেদ। বিকেলে সিফাত বাসায় না ফিরলে তার বাবা-মা আত্বীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতে খুঁজতে থাকে। সিফাতের কোনো
সন্ধান না পেয়ে সন্ধ্যায় ঘটনার বর্ণনা দিয়ে শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী (জিডি) করে শিশুর বাবা আবু বকর
সিদ্দিক। রাত সাড়ে ৮টায় ওই এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিফাতের লাশ সনাক্ত করে তার বাবা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত অপর শিশু আব্দুল্লাহকে গ্রেপ্তার করে এবং তার কথামতো ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্দার
করে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার করে সিফাতের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল নেওয়ার জন্য তাকে নিয়ে ওই পরিত্যক্ত জমির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে শিশু সিফাতের মাথায় মোবাইল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়