শিরোনাম
◈ চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল জব্দ, রয়েছেন নজরদারিতে ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধাঙ্গুলে চিড় ঠিক করতে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে নাঈমকে

রাহুল রাজ: [২] ডান হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরিতে মুমিনুলের শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। ইনজুরিতে পড়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ শেষ হয়ে গেছে আবু জায়েদ রাহিরও। মুমিনুলের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়ায় অপারেশন করাতে হয়েছে।

[৩] আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অন্যতম অপরিহার্য অফ স্পিনার নাইম হাসান এবার পড়েছেন ইনজুরিতে। ৫ টেস্টে ১৯উইকেট শিকারী এই ধারাবাহিক বোলার বেক্সিমকো ঢাকার দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমে ডাইভ দিয়ে বল প্রতিহত করতে যেয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুলে পেয়েছেন চোট। আঙুলের ওই চোটটা স্ক্যান করে চিড় ধরা পড়েছে।

[৪] ফলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তাকে যেতে হচ্ছে চুরি কাঁচির নিচে। এমন পরিস্থিতির মুখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন এই অফ স্পিনার। যদিও দ্রুত অপারেশন করিয়ে দ্রুত সুস্থ করতে মরিয়া বিসিবি। যার কারণে মুমিনুলের মত তাকেও যেতে হচ্ছে অপারেশনের টেবিলে।

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, নাঈমের অস্ত্রোপচার করাতে হচ্ছে ডান হাতের কনিষ্ঠায়। ২১ দিনের মতো তাঁর সেরে উঠতে সময় লাগবে।

  • সর্বশেষ