শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান

ইসমাঈল ইমু: [২] শুক্রবার পুনরায় নির্মিত ঢাকা সেনানিবাসস্থ ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদটি (আল্লাহু মসজিদ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

[৩] ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। এই মসজিদের পূর্বে ধারণক্ষমতা ছিল আনুমানিক ৯০০ জন মুসল্লি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুম্মার দিনে মসজিদ সংলগ্ন রাস্তায়ও মুসল্লিদের নামাজ পড়তে হতো।

[৪] বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্ত করে সেনাবাহিনী প্রধান এই মসজিদ পুন:নির্মানের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গতবছর ১০ মার্চ সেনাবাহিনী প্রধান মসজিদটির পুন:নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদটির আয়তন প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট এবং মুসল্লি ধারণ ক্ষমতা তিন হাজারেরও অধিক।

[৫] সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদবীর সেনা সদস্য ও স্থানীয় অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়