শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখায় ১ জনের ৬ মাস কারাদন্ড

জোহরুল ইসরাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ রাসায়নিক সার মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)খাদিজা বেগম।

[৩] বৃহস্পতিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এন.এস.আই) তথ্যের ভিত্তিতে উপজেলার রাজবাড়ী হাট এলাকায় “মেসার্স মারুফ ট্রেডার্স” প্রোপাইটার শফিকুল ইসলাম স্বপন এর দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে এনএসআই'র তথ্যের ভিত্তিত্বে স্বপন এর ডিএপি রাখা রাসায়নিক সারের আরো কিছু বস্তা তানোর থানার একটি গোডাউন থেকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান কালে মোট ১ হাজার ৪’শ ৮৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শফিকুল ইসলাম স্বপন একজন খুচরা সার ব্যবসায়ী কিন্তু তার দোকানে বেশী পরিমান রাসায়নিক সার মজুদ থাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল ও নাচোল থানা পুলিশ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়