শিরোনাম
◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল ◈ তাহসিফ সৌরির মৃত্যুর পর আত্মগোপনে দিশা, যেভাবে হলেন গ্রেপ্তার ◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ?

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের বিপক্ষে তিন তারকাকে ছাড়া আয়ারল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] আগামী বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের। তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ এই দুই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আইরিশরা।

[৩] স্কোয়াডে আধিক্য রয়েছে করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের ক্রিকেটারদের। তবে দলে জায়গা হয়নি তিন অভিজ্ঞ ক্রিকেটারের। উইলিয়াম পোর্টারফিল্ড, জর্জ ডকরেল, বয়েড র‌্যানকিনকে দেখা যাবে না সিরিজ দু’টিতে। অধিনায়কত্ব করবেন অ্যান্ড্রু বালবার্নি।

[৪] এছাড়া গ্যারি উইলসনকে দেখা যাবে না আফগানিস্তানের বিপক্ষে। আরব আমিরাতের বিপক্ষে খেলেই উড়াল দেবেন নিজ দেশে। কারণ, সেসময় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে। বোর্ড থেকে তাই সিরিজটির জন্য ছুটি নিয়েছেন। তার পরিবর্তে নীল রক সুযোগ পেয়েছেন স্কোয়াডে।

[৫] উল্লেখ্য, সিরিজের সূচি এবং ভেন্যু কোনোটিই এখন পর্যন্ত ঠিক করা হয়নি। তবে জৈব সুরক্ষা বলয়ের মাঝে দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ দুটি।

[৬] আয়ারল্যান্ডের ১৬ সদস্যের ওয়ানডে দল
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়কত্ব), পল স্টার্লিং, হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ডেভিড ডেলানি, গ্যারেথ ডেলানি, নীল রক, জশ লিটল, কেভিন ও ব্রাইন, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, ক্রেগ ইয়াং, সিমি সিং, ও লোরকান টকার। - ক্রিকইনফো

  • সর্বশেষ