শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী গ্রীস্ম বা শরতেই স্বাভাবিক হয়ে যাবে যুক্তরাষ্ট্র: সকলকে দেয়া হবে ভ্যাকসিন: ফাউচি

আসিফুজ্জামান পৃথিল: [২] সিএনএন এর ক্রিস কুমোকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনাস ডিজিজ এর পরিচালক বলেন ‘যতো দ্রতি সব মানুষ ভ্যাকসিনেটেড হবে, ততো দ্রæত সব স্বাভাবিক হবে। যদি আমাদের টিকাদান কর্মসূচী মসৃন হয়, তাহলে গ্রীস্মের মধ্যেই আমরা স্বাভাবিক জীবনে ফিরবো। খুব বেশি হলে শরৎ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।’

[৩] যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন-এফডিএ জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ করেছে। দুই দিনের মধ্যেই তা অনুমোদন হয়ে যাবার কথা। ফাউচি বলেন, ‘আমাদের জনসংখ্যার বড় অংশকে ভ্যাকসিন দিতে হবে। সম্ভব হলে সকলকে। আমরা ভ্যাকসিন দেবার আগে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারবো না। আমার মনে হয়, দেশের প্রায় সব নাগরিকই ভ্যাকসিন নেবেন।’

[৪] এদিকে করোনাভাইরাসের একটি নতুন মডেল বলছে, পহেলা এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ২ হাজার জন মারা যাবেন। গত সপ্তাহে বলা হয়েছিলো মৃতের সংখ্যা হবে ৫ লাখ ৫৯ হাজার। শুধু করোনাভ্যাকসিনের কারণেই বাঁচবে ২৫ হাজার প্রাণ। আর যদি ৯৫ শতাংশ মার্কিনি মাস্ক পরা শুরু করেন, আরও অতিরিক্ত ৫৬ হাজার জীবন বাঁচবে। ফক্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়