শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ সেকেন্ডে ভেঙে চুরমার ১৪৪ তলা বিল্ডিং

আন্তর্জাতিক ডেস্ক: একটি বিল্ডিং তৈরি করতে সময় লাগে কয়েক বছর। তবে এটি ধ্বংস করতে বা ধ্বংস হয়ে যেতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। এমনই ঘটনার সাক্ষী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। যেখানে ১৪৪ তলা বিল্ডিং ভেঙে ফেলা হলো মাত্র ১০ সেকেন্ডে। খবর : টাইমস অব ইন্ডিয়ার।

এতো অল্প সময়ে মিনা প্লাজার ১৪৪ তলা টাওয়ারটি ভেঙে ফেলার পর তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেছে। এর আগে এত উঁচু বিল্ডিং অল্প সময়ের মধ্যে কখনো ভেঙে ফেলা হয়নি। ১৬৫ মিটার উঁচু এ টাওয়ারটি নিয়ন্ত্রিত ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয়। বিল্ডিংটি মিনা প্লাজার অংশ ছিল। এটি ধ্বংসে ৯১৫ কেজি বিস্ফোরক ৩ হাজারের বেশি ডিটোনেটরের মাধ্যমে সক্রিয় করা হয়। এরপর চোখের পলকে বিল্ডিংটি ধসে পড়ে। এটি ছিল ৫৪১.৪৪ ফুট লম্বা।

গেল ২৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এ বিল্ডিংটি কিনে নেয় মোডান প্রপার্টি (ইউএই)। বিস্ফোরণের পরই আবুধাবি মিউনিসিপ্যাল রেগুলেটর, পৌর ও পরিবহন অধিদফতরের পক্ষ থেকে এ বিল্ডিং ধ্বংসের ঘোষণা দেওয়া হয়। জানা যায়, বিল্ডিং ভেঙে ফেলার আগে বন্দর এলাকার দোকান ও বাজারগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় ও ওই এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়